দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধ শেষে ক্রোয়েশিয়া ও পানামা ০–০ গোলে সমতায় রয়েছে। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পানামা, তবে গোলের দেখা পায়নি তারা।
ম্যাচের ২৩ মিনিটে পানামা সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায় গোলের। ডান দিক থেকে আমির মুরিলোর ভাসানো ক্রসে হোসে লুইস রদ্রিগেজ দারুণ এক হেড নেন, তবে ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ অসাধারণ সেভে বলটি পোস্ট ঘেঁষে বাইরে পাঠিয়ে দেন। এই সেভেই নিশ্চিত গোল হজম থেকে রক্ষা পায় ক্রোয়েশিয়া।
প্রথমার্ধে পানামা তুলনামূলকভাবে ভালো শুরু করলেও ক্রোয়েশিয়া ছিল কিছুটা ছন্নছাড়া ও গুছানো আক্রমণ তৈরি করতে ব্যর্থ।
তবে ক্রোয়েশিয়ার মিডফিল্ডে এখনো কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন লুকা মদ্রিচ। মাঝমাঠে তার উপস্থিতিই ক্রোয়েশিয়ার মূল ভরসা হিসেবে দেখা যাচ্ছে।
উল্লেখ্য, দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরে এই ম্যাচে মাঠে নেমেছে। ইংল্যান্ডের কাছে ৪–২ গোলে হারে ক্রোয়েশিয়া এবং ঘানার কাছে ১–০ গোলে হারে পানামা। তাই এই ম্যাচে জয় দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নকআউটে ওঠার লড়াইয়ে বড় ভূমিকা রাখবে।
/অ